• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

সংবাদদাতা:
বুধবার, ১২ মার্চ, ২০২৫

বিয়ের অনুষ্ঠানে এসে তিন বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

জানা যায়, গত ৭ মার্চ সন্ধ্যায় শিশুটি তার পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। এক পর্যায়ে শিশুটি অসুস্থ অনুভব করলে তার মা বিষয়টি টের পান এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে ৯ মার্চ শিশুটিকে টাঙ্গাইলের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

শিশুটির পরিবার জানিয়েছে, তারা শিশুটির শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বিগ্ন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়। মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে এলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। তারা সবাই নিজেদের আত্মীয়-স্বজন। পরে আজ একজন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তার বয়স ১৪ বছর। এখন সদর থানা হেফাজতে আছে সে।


More News Of This Category