• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীর ডোমার থেকে তিন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার ডোমারে সুর সম্রাট আব্বাস উদ্দিনের ১২৬তম জন্মতিথি উদযাপিত গাইবান্ধা সদর থানায় এসআরবির অভিযানে ৩৯৭ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ টেকনাফে রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা দেওয়ায় রোহিঙ্গা যুবকের তিন মাসের কারাদণ্ড হোয়াইক্যং চেকপোস্টে সিএনজির গোপন চেম্বার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ তিন সদস্যের বাংলাদেশি পরিবার সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়ায় এনসিপি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় নদী ও উপকূলে কোস্ট গার্ডের জোরালো অভিযান

মর্মান্তিক ঘটনা: মায়ের শাসন মেনে নিতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

সংবাদদাতা:
রবিবার, ১ জুন, ২০২৫

জামালপুরের কাচারিপাড়া বটতলা এলাকায় এক মর্মান্তিক ঘটনায় উইজডম স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। মায়ের শাসন মেনে নিতে না পারার অভিমানেই সে এমন চরম সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

নিহত ছাত্রীর নাম মার্জিয়া শরিফা তামান্না। তার বয়স ছিল ১১ বছর। সে কাচারিপাড়া বটতলা এলাকার আরিফ সাহেবের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মার্জিয়া অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করত। এ কারণে গতকাল রাতে তার মা তাকে বকাঝকা করেন এবং মোবাইল ব্যবহার সীমিত করার জন্য শাসন করেন। মায়ের এই শাসন তামান্না মেনে নিতে পারেনি। এর জের ধরেই আজ সকাল আনুমানিক ১১:৩০ থেকে ১২:০০ টার মধ্যে সে আত্মহত্যা করে।

এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একটি সম্ভাবনাময় প্রাণের এমন অকাল প্রয়াণে সকলেই হতবাক।


এরকম আরও সংবাদ