• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত ও যাত্রী আহত স্বেচ্ছায় থানায় গিয়ে যুবক বললেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’ ৬ কোটি টাকার খাস জমিতে ভবন নির্মাণের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার বাংলাদেশি যুবক নিহত রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত, টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সংকটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা শার্শার গোগা সীমান্ত থেকে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি

ভীষণ একরোখা ছিলেন সালমান শাহ

সংবাদদাতা:
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। মৃত্যুর ২৯ বছর পর আজও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন এক বিস্ময়, এক প্রজন্মের আবেগ। সিনেমা, স্টাইল, সংলাপ, কিংবা পর্দায় উপস্থিতি, সব দিক থেকেই নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। প্রতিভার পাশাপাশি ভীষণ একরোখা ছিলেন সালমান। অকালে চলে যাওয়ার পেছনে সেটিও ছিল অন্যতম কারণ। আজ তার ৫৫তম জন্মদিনে মনে করিয়ে দেওয়া যাক সে রকম এক ঘটনার কথা।

সালমান শাহ জীবনের শেষ কাজ করছিলেন ‘প্রেম পিয়াসী’ সিনেমার। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর বিকেল থেকে তিনি ছবিটির ডাবিং করছিলেন। সেদিনই ডাবিং থিয়েটারে তার দেখা হয় তখনকার আরেক জনপ্রিয় অভিনেতা মান্নার সঙ্গে। দুজনার সম্পর্ক ছিল বড় ভাই-ছোট ভাই। সেদিনের কথোপকথন যেন হয়ে উঠেছিল এক অমূল্য স্মৃতি।

ঘটনার কয়েক সপ্তাহ আগে শাহ আলম কিরণ পরিচালিত ‘শেষ ঠিকানা’ ছবির একটি মারপিটের দৃশ্যে অভিনয় করতে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন সালমান শাহ। ঝুঁকিপূর্ণ সেই দৃশ্য থেকে তাকে বারবার বিরত রাখতে চেয়েছিলেন ফাইটিং ডিরেক্টর মোসলেম ও পরিচালক নিজেও। কিন্তু সালমান তো একরোখা। নিজেই শটটা দেবেন! সেই দৃশ্যই হয়তো ছিল এক ভয়ানক পরিণতির শুরু। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে যেতে হয়েছিল সিঙ্গাপুর।

 

ভীষণ একরোখা ছিলেন সালমান শাহ

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চলে যান সালমান। অথচ সে মাসের আজকের দিনে ছিল তার ২৫তম জন্মবার্ষিকী। মাত্র ২৫ বছর বয়সে বাংলাদেশকে কাঁদিয়ে একরোখা সালমান চলে যান। মৃত্যুর পর একের পর এক মুক্তি পেতে থাকে তার অভিনীত সিনেমাগুলো ‘চাওয়া থেকে পাওয়া’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’। ছবিগুলো যেন সালমানহারা ঢালিউড ও বাংলাদেশকে করে তোলে আরও অসহায়। সবাই অনুধাবন করতে পারে, তারা কী হারিয়েছে।

বেশ কয়েকটি সিনেমা শেষ করে যেতে পারেননি সালমান। সেসবের মধ্যে ‘বুকের ভিতর আগুন’, ‘প্রেম পিয়াসী’ অন্যতম। অন্য অভিনেতা ও ডামির মাধ্যমে ছবিগুলো শেষ করতে হয়েছিল। তবু দর্শকের চোখে সেই দৃশ্যগুলোতে ছায়া হয়ে ছিলেন সালমান শাহ।


এরকম আরও সংবাদ