1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বীরগঞ্জে ২ মাদক বিক্রেতা ও সেবনকারী গ্রেপ্তার  

মোশাররফ হোসেন সিনিয়র রিপোর্টার (বীরগঞ্জ), দিনাজপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বীরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দু’জন মাদক বিক্রেতা ও সেবনকারীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) সারা দিন থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালায় বীরগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়।

 

মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি গ্রামের মো ইসলাম মিয়ার ছেলে

মশিনুর রহমান ও একাই এলাকার

মৃত আবুল কাশেমের ছেলে মো:রমজান আলী।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবাসহ ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক মামলায় গ্রেপ্তার দু’জনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ১০০ টাকা করে জরিমানা ও পৌরসভার উত্তর সুজলপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে রেজাউল ইসলামকে ছয় মাস ও সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের জুয়েল রানার ছেলে মোহাম্মদ মামুন ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শুক্রবার ( ১৭ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026