• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে নারীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক গ্রেফতার মাদকসেবনে বাধা ও জমি নিয়ে ক্ষোভ, রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে হত্যার নেপথ্যে জোড়া কারণ রংপুর জেলা ডিপিইও পদে শাহজাহান সিদ্দিকের যোগদান, গংগাচড়ার শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, কমিটি বাতিলের দাবি বিএনপি ও অভিভাবকদের  বীরগঞ্জে মিয়া মার্কেটে ভাঙচুর ও হামলার ঘটনায় ছাত্রনেতা পিয়ালসহ ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু গঙ্গাচড়া বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বীরগঞ্জে এলজিইডি’র এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ গংগাচড়ায় ডিবি পুলিশের অভিযান: মোটরসাইকেল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ৪ মে, ২০২৬

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটি (২০২৬–২০২৮) ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ এই কমিটি আগামী ৩০ মে ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম মুহতাদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন হৃদয় আহমেদ। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন তুলি আলম ও মোহাম্মদ সেলিম। এছাড়া সহ-সভাপতি পদে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাদিরা খানম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আদিবা উলফাত তালুকদার ও মোঃ টিটু প্রধান দায়িত্ব পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আছেন নাজনীন সুরাইয়া পরাগ ও কনক লতা মন্ডল।
এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোছা, সাহিত্য ও কর্মশালা সম্পাদক পারভেজ শিশির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিক বন্ধু, দপ্তর ও অর্থ সম্পাদক এস এম সাইমন রাসেল, প্রচার সম্পাদক বৃষ্টি খাতুন মীনা এবং আন্তর্জাতিক সাহিত্য সম্পাদক শেখ মোহাম্মদ মাসিদসহ অনেকে।
কমিটিতে সমাজকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও তথ্যপ্রযুক্তি, নারী ও শিশু, আবৃত্তি, ধর্ম, গ্রন্থ ও প্রকাশনা, চিত্রকলা, বিভাগীয়, বার্তা, আপ্যায়ন, পাঠ ও অনলাইন এবং উৎসব ও প্রমোদ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এছাড়াও কার্যনির্বাহী ও কার্যকরী সদস্য হিসেবে একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই কমিটি দেশের সাহিত্য অঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রগতিশীল করে তুলবে।


More News Of This Category