1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

দিনাজপুরে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের চিরিরবন্দরে এক এনজিও কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি মোঃ তারিকুল ইসলাম (২৬) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।
র‍্যাব জানায়, ভিকটিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে মিথ্যা প্রলোভনে ডেকে নিয়ে যায় এবং একটি ভুট্টা ক্ষেতে জোরপূর্বক নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় ঘটনার ভিডিও ধারণও করা হয়। অসুস্থ অবস্থায় ভিকটিমকে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনায় ৩১ জানুয়ারি ভিকটিম বাদী হয়ে চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ঘটনার পর আসামিরা আত্মগোপনে থাকলেও র‍্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল রাতে রাণীরবন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026