1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

পার্বতীপুরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ১৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেলে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলিপাড়া এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জিকরুল (৩৫), মোঃ বেলাল মিয়া (৩৮) এবং মোছাঃ সখিনা বেগম (৩৬)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তল্লাশীকালে কালো জিপার ব্যাগ থেকে ১৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাত উৎস থেকে মাদক সংগ্রহ করে দিনাজপুর ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026