• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

বীরগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর নদী থেকে শিশু কন্যার লাশ উদ্ধার

মোশাররফ হোসেন, বীরগঞ্জ ( দিনাজপুর )
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর মুশফিকা (৮) নামের এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে স্বজনেরা।

 

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ঢেপা নদী থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়।

 

মুশফিকা উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গুচ্ছ গ্রামের মাসুদ রানা’র মেয়ে।

 

মৃত শিশু কন্যার চাচা তরিকুল ইসলাম জানান, গত বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে আত্রাই নদীতে ডুবে নিখোঁজ হয় মুশফিকা।

 

পানি ভর্তি নদীতে ফায়ার সার্ভিসের ইউনিট দীর্ঘ সময় অভিযান চালিয়েও নিখোঁজ শিশু কন্যাকে উদ্ধার করতে পারে নাই।

 

পরে স্বজনেরা রাতেই নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজি আরম্ভ করে, আনুমানিক সাড়ে ১২ টার দিকে ডুবন্ত স্থান হতে প্রায় ২ কিঃমিঃ ভাটিতে সাদুল্লাপাড়ায় তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়।

 

সকালেই মৃত্যার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে মর্মে স্বজন ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু বক্কর নিশ্চিত করেছেন।

 

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মসলেম উদ্দিন তাদের একটি টিম দীর্ঘক্ষন অভিযান চালিয়েও উদ্ধার করতে না পেরে দুঃখ প্রকাশ করেন।

 

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান আমি শিশু মুশফিকা নদীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আবগত নই।

 

তবে নিজপাড়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট মেম্বার আবু বক্কর লাশ উদ্ধার ও দাফন সম্পন্ন করার হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।


More News Of This Category