• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ

বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন

মোশাররফ হোসেন, বীরগঞ্জ
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

“গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি”

এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ ও কবিরাজহাট খাদ্য গুদামের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান’২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২৮ এপ্রিল’২০২৫ সকাল সাড়ে ১০ টায় উপজেলার কবিরাজহাট খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সংগ্রহ অভিযান কমিটি সভাপতি তানভীর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা বীরগঞ্জ খাদ্য গুদাম মাহামুদুল হাসান, কবিরাজহাট নাজমুল হুদা, এসআই চন্দ্র শেখর মহন্ত, বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সহ-সভাপতি বিকাশ ঘোষ, সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জি, ফেরদৌস ওয়াহিদ সবুজসহ অন্যরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান বলেন, ‘সরকার বীরগঞ্জ ও কবিরাজহাট খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি দরে ১০ হাজার ৭৯ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ৩ হাজার ৩শ’ ৬৬ টন সংগ্রহ করা হবে।


More News Of This Category