• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশে অস্থিরতার জেরে ভারতে ইলিশের সংকট, দামে আগুন

সংবাদদাতা:
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাজারগুলোতে দেখা নেই ইলিশের। যা দুয়েকটা মিলছে, তারও দাম আকাশছোঁয়া। এর ফলে কমে গেছে বেচাকেনা। তাতে যেমন বিক্রেতারা হতাশ, তেমনি মনখারাপ ক্রেতাদেরও।

কলকাতা ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর বাজারে প্রতিদিন ক্রেতাদের উপচেপড়া ভিড়। কিন্তু হাতেগোনা মাত্র কয়েকজন বিক্রেতার সামনেই দেখা যাচ্ছে ইলিশ। ক্রেতারা আসছেন, তবে দাম শুনে ফিরে যাচ্ছেন অনেকে। চড়া দামের কারণে প্রিয় মাছ ইলিশের স্বাদ নিতে পারছেন না কলকাতার ভোজনরসিক বাঙালিরা।

প্রতি বছর দূর্গা পূজার আগে বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ রপ্তানি হয় পশ্চিমবঙ্গে। সেই ইলিশ ছড়িয়ে পড়ে রাজ্যের বাজারগুলোতে। তার কারণে দামও থাকে ক্রেতাদের হাতের নাগালে।

কিন্তু কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে আন্দোলন-সহিংসতা এবং পরবর্তী অস্থিরকার জেরে ভারতে ইলিশ রপ্তানি অনেকটা বন্ধ হয়ে গেছে। কলকাতার খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ার কারণেই ইলিশের দামে আগুন।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে কলকাতার বাজারে ৫০০ গ্ৰামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ রুপিতে। এর থেকে একটু বড় ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ৮০০ রুপি। তবে এক কেজির একটু বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ রুপিতে, কোথাও এর দাম চাওয়া হচ্ছে ১ হাজার ৮০০ রুপি পর্যন্ত।

স্থানভেদে পশ্চিমবঙ্গের খুচরা বাজারগুলোতে ইলিশের দামে সামান্য তারতম্য লক্ষ্য করা যায়। মৎস্য ব্যবসায়ীদের আশা, ইলিশের এই সংকট বেশি দিন থাকবে না।

কলকাতার ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি বাবলু দাশ বলেন, ক্রেতারা নিরাশ হচ্ছেন ঠিক, তেমনি আমাদেরও বাজার খারাপ। আশা করছি, মৎস্যজীবীদের জালে ফের ধরা পড়বে রুপালি ইলিশ। তখন দামও থাকবে নাগালের মধ্যে।


এরকম আরও সংবাদ