• সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

পঞ্চগড়ে খাস জমির দোকান দখল করে তালাবদ্ধ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম রফিক। সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় বাজারের মেডিসিন রোডে সরকারের খাস জমিতে বাৎসরিক অনুমোদন নিয়ে দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে আসা পাঁচজন ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতিষ্ঠান দখল ও লুটপাটের অভিযোগ করেছেন প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর এলাকার পাটোয়ারী পাড়ায় তাদের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। একই সাথে ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতা ও চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৫ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফুল আলম।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিযোগ করে বলেন ভুক্তভোগী জনাব আলী, মফিজুল ইসলাম, মোজাম্মেল হক, তবিবর রহমান ও আরিফ হোসেন ১৯৯০ সাল থেকে পঞ্চগড় শহরের মেডিসিন রোডে সরকারের খাস জমিতে বাৎসরিক অনুমোদন নিয়ে দোকানঘর নির্মাণ করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু সম্প্রতি তাদের ব্যবসার প্রতিদ্বন্দ্বী একদল প্রভাবশালী ব্যক্তি বণিক সমিতির সহায়তা নিয়ে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়।

তাদের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় প্রভাবশালী ওবায়দুল হক জারিনের নেতৃত্বে ৫০ জনেরও বেশি ভাড়াটে সন্ত্রাসী তাদের দোকানে হামলা চালিয়ে মালামাল লুটপাট করে এবং জোরপূর্বক দোকান থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। পরে বিষয়টি আইনগতভাবে সমাধানের চেষ্টা করলে ওই প্রভাবশালী মহল তাদের হুমকি ও ভয়ভীতি দেখায়।

ব্যবসায়ীরা জানান, দোকানগুলো বন্ধ থাকায় তারা প্রায় দেড় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আছেন এবং প্রায় দুই কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর ফলে তারা ব্যাংক ঋণের কিস্তিও পরিশোধ করতে পারছেন না, পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, এমনকি সন্তানদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।

এদিকে, ঘটনার প্রায় তিন সপ্তাহ পর ৮ অক্টোবর জেলা প্রশাসক বরাবর দোকান ঘর খুলে দেওয়া ও লাইসেন্স প্রদানের আবেদন করেন ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ী। আবেদনে তারা উল্লেখ করেন, ২৩ সেপ্টেম্বর ভূমি অফিসে শুনানির সময় প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তা সত্ত্বেও প্রভাবশালী পক্ষ অবৈধভাবে তাদের দোকান দখল করে রেখেছে।

ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে দ্রুত দোকানের তালা খুলে দেওয়া, ব্যবসা পুনরায় চালুর সুযোগ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলনে।


More News Of This Category