• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

পঞ্চগড়ে দুম্বার মাংস বিতরণ: মানবিক উদ্যোগে খুশি এতিম ও দুস্থরা

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম সৌদি আরব থেকে আনা দুম্বার মাংস অসহায় ও এতিমদের মধ্যে বিতরণ করেছেন। এই পুরো কার্যক্রমটি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর নিবিড় তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়।

 

গত ৫ নভেম্বর রাতে তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নের সুবিধাভোগী এতিম এবং দুস্থ পরিবারের মধ্যে দ্রুত এই দুম্বার মাংস পৌঁছে দিতে ইউএনও আফরোজ শাহীন খসরু সকল ইউপি সদস্যকে উৎসাহ প্রদান করেন।

 

চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, গভীর রাত হওয়া সত্ত্বেও ইউনিয়নের নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য খাবারের সঙ্গে এই মাংস হুজুরদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়।

 

তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরব থেকে পাঠানো এই দুম্বার মাংস ফ্রিজিং প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। মাংস যাতে নষ্ট না হয়, সে কারণে জেলায় পৌঁছানোর পর তালিকাভিত্তিক এই মাংস দ্রুত বিতরণ করা হয়েছে। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য মিলে অসহায় ও এতিমদের হাতে মাংস পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।

 

চেয়ারম্যান আশরাফুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, অ্যাম্বুলেন্সের মাধ্যমে সফলভাবে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পেরে তিনি অত্যন্ত খুশি। স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও চেয়ারম্যানের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন।


More News Of This Category