• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

পঞ্চগড়ের ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ) রংপুর
শনিবার, ১ নভেম্বর, ২০২৫

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৫৪তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমবায় সমিতির উদ্দেশ্য শুধু ঋণ দেয়া নয়, বরং জনগণের আর্থ সামাজিক উন্নয়ন কল্পে সমবায় সমিতির মাধ্যমে মাঠপর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একিভূত করে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ তৈরি করে দেয়া । তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। ‘সমবায় ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন ‘ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি । উপজেলা সমবায় কর্মকর্তা এ এফ এম জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির চেয়ারম্যান হকিকুল ইসলাম, বালাভীর দানা ফসল কৃষক সমবায় সমিতির সভাপতি পুলিন চন্দ্র, ভূমি জরিপ সমবায় সমিতির সভাপতি শরিফুল দুলাল প্রমুখ। এসময় কৃষি, মৎস্য ও শিক্ষক, ব্যবসায়ী ও সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছিলেন।

আলোচনা শেষে ক্রে. সমবায় সমিতির শেয়ার সঞ্চয় ও স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনায় অবদানের জন্য ৮ টি সমিতিকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এবং গাভী পালনের নিমিত্তে আটজনের মাঝে এক লক্ষ টাকা ঋণের চেক হস্তান্তর করা হয়।


More News Of This Category