• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

 নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ে আনসার-ভিডিপি বাছাই কার্যক্রম সম্পন্ন

রফিকুল ইসলাম রফিক। সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম শেষ হয়েছে।

রবিবার (২রা নভেম্বর) সকালে বোদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এই বাছাই কার্যক্রম শুরু হয় এবং বিকাল নাগাদ তা সম্পন্ন হয়। দিনব্যাপী এই বাছাই পর্বে প্রায় ১২০০ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

এর মধ্যে ৮৪৫ জন সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের দায়িত্ব পালনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই বাছাই পর্বের নেতৃত্ব দেন বোদা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার বিভূতি ভূষণ প্রামানিক

জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বোদা উপজেলার মোট ৬৫টি কেন্দ্রে নারী-পুরুষসহ মোট ৮৪৫ জন আনসার ও ভিডিপি সদস্যকে ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য বাছাই করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য নিযুক্ত থাকবেন।

এই ১৩ জনের মধ্যে তিনজন সদস্য অস্ত্রধারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে একজন সদস্য সার্বক্ষণিক প্রিজাইডিং অফিসারের সহকারী হিসেবে কাজ করবেন এবং বাকি দুজন কেন্দ্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত থাকবেন।

 


More News Of This Category