• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সংবাদদাতা:
সোমবার, ১০ মার্চ, ২০২৫

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৯ মার্চ) রাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বেশকিছু শিক্ষকও যোগ দেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের নুরুন্নবী হোস্টেল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় হয়। আশপাশের রাস্তা ঘুরে মিছিলটি মেডিকেল কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে মেডিকেল কলেজের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও কুশপুতুলে পাথর নিক্ষেপ করেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে বিক্ষোভ কর্মসূচি থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

তারা বলেন, সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, হেনস্তা, নিপীড়ন, ধর্ষণ বেড়েছে। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রবণতা রয়েছে। তার প্রতিবাদে সারাদেশের ছাত্র-জনতা একত্রিতভাবে নারীদের প্রতি সহিংসতা, হেনস্তা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলার উত্তরণ ও ধর্ষকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি।

এসময় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category