• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দেবীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ২১ জুলাই, ২০২৫

দেবীগঞ্জে আধুনিক বিষমুক্ত ও জলবায়ু সহনশীল উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত।

সোমবার (২১ জুলাই) দিনব্যাপী এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন করা হয় দেবীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রুপরেখা নিয়ে দিনব্যাপী বিশদ আলোচনা হয়।

প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ,প্রধান অতিথির বক্তব্যে বলেন, “পার্টনার প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে তাদের আয় বৃদ্ধি করা এবং দীর্ঘমেয়াদে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।” তিনি আরও জানান, কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাতকরণেও সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়-এর উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার রায়।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ। এছাড়াও লক্ষীনারায়ণি সুন্দরদিঘী এলাকার কৃষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, জনপ্রতিনিধি, অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কৃষি উন্নয়নে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।


More News Of This Category