পঞ্চগড়ের দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বুধবার ২৯ অক্টোবর বিকালে উপজেলা গণজমায়েতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি শেষে বিজয় চত্বরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবের আমেজে মুখরিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান সুমন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও প্রধান বক্তা সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বাসুনিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়া বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান গুড্ডু।
বক্তারা বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের ৪৭ বছরের ইতিহাস গৌরব, ত্যাগ ও সংগ্রামের প্রতীক।