• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

ডোমারে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবীতে কর্ম বিরতি

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ হেল্থ এসিসটেন্ট এসোসিয়েশন নীলফামারী জেলার ডোমার উপজেলার স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালন করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে এ কর্মসূচি পালন করেন। এসোসিয়েশনের নীলফামারী জেলা শাখার সভাপতি ও রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক আনজারুল হক মিলনের সভাপতিত্বে

ডোমার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা লিটন, স্বাস্থ্য সহকারী সুলতানা রাজিয়া, আবু বক্কর সিদ্দিক, রাজিয়া সুলতানা, জিরুল হক স¤্রাট প্রমূখ বক্তব্য রাখেন।

গত ০১/১০/২০২৫ইং তারিখ হতে ইপিআই এবং টিসিভি সহ সকল কর্মসূচি শার্ঢডাউন ঘোষনা করেন তারা। ৬দফা দাবীর মধ্যে নিযোগ বিধি সংশোধন, বেতন বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য সহকারী ১৪ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১৩ তম গ্রেড, স্বাস্থ্য পরিদর্শক ১২তম গ্রেড প্রদান সহ শিক্ষাগত যোগ্যতা ¯œাতক পাশ, ইন সার্ভিস ট্রেনিং করে স্বাস্থ্য সহকারীদের ১১তম গ্রেড প্রদান, টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবী জানান আন্দোলন কারীরা। অতি দ্রæত তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এবং অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান তারা।


More News Of This Category