• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীর কচাকাটায় উৎসবমুখর পরিবেশে কলেজ মোড় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডোমারে মাদকবিরোধী স্লোগানে আন্তঃ বিদ্যালয় ফুটবল উৎসব অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন শালকী দল গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার দেবীগঞ্জে সামাজিক সমস্যা প্রতিরোধে জেলা প্রশাসকের উপস্থিতিতে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মীর মাসুদ পারভেজকে আহ্বায়ক এবং সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটি অনুমোদন ডোমারে বেতগাড়া তরুণ যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মিঠাপুকুরে বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর ঘটনায় প্রধান আসামিসহ দুই ভাই আশুলিয়া থেকে গ্রেফতার তারাগঞ্জে পল্লীবিদ্যুৎ কর্মী হত্যা মামলার প্রধান আসামি মহাব্বত আলী সাভার থেকে গ্রেফতার পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা, অবশেষে ২৫ বোতল এসকাফসহ ধরা পড়লেন কুড়িগ্রামের তরুণ সাধারণ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির শীর্ষ নেতৃত্বে ফাইট ডিরেক্টর আরমান

ডোমারে মাদকবিরোধী স্লোগানে আন্তঃ বিদ্যালয় ফুটবল উৎসব অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন শালকী দল

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মাদককে না বলে তরুণেরা যেন মাঠের সবুজ ঘাসে ফিরে আসে, সেই লক্ষ্য নিয়ে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়ে গেল একটি ব্যতিক্রমী ফুটবল উৎসব। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখাতে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আন্তঃ বিদ্যালয় ফুটবল উৎসব ২০২৬ এর আয়োজন করা হয়। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে খেলা শুরুর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

পুরো আয়োজনের সূচনা ঘটে অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আনন্দঘন ফুটবল উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে এই বিশেষ মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন এলাকার একঝাঁক গুণী মানুষ ও অভিভাবক। বিশেষ অতিথি হিসেবে খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ দিতে আসেন থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, বর্তমান সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম এবং সাবেক সভাপতি মিরাজুল হক। বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকমণ্ডলী মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের এই সুন্দর উদ্যোগকে সার্থক করে তোলেন। পুরো উৎসবটির সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনার দায়িত্ব অত্যন্ত নিপুণভাবে পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ।

খেলা শুরুর পর থেকেই মাঠজুড়ে ছড়িয়ে পড়ে এক অন্যরকম উন্মাদনা। ধারাভাষ্যকার রেদওয়ানুল আমিন রিফাতের চমৎকার ও প্রাণবন্ত কণ্ঠের জাদুতে দর্শকেরা পুরো সময় বুঁদ হয়েছিলেন। এবারের এই ফুটবল উৎসবে মোট ৬টি দল অংশ নেয়। দলগুলোর নাম রাখা হয়েছিল প্রকৃতি ও নদীর সঙ্গে মিলিয়ে শাপলা, রজনীগন্ধা, তিস্তা, জবা, সূর্যমুখী এবং শালকী। প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। খেলোয়াড়দের পায়ের জাদু আর দর্শকদের গগনবিদারী করতালিতে মুখরিত ছিল ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ। যেন এক একটি দলের কিশোরেরা বাঘ আর সিংহের মতো লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল।

সবচেয়ে বেশি রোমাঞ্চ আর উত্তেজনা ছড়িয়ে পড়েছিল যখন ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল শাপলা দল ও শালকী দল। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে ছড়িয়ে পড়েছিল চিরচেনা ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের তীব্র কিন্তু সৌহার্দ্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। শাপলা দল আর্জেন্টিনার জার্সিতে এবং শালকী দল ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিল। পুরো ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে শালকী দল ৩-০ গোলের এক বড় ব্যবধানে শাপলা দলকে পরাজিত করে। কোনো গোল পরিশোধ করতে না পেরে রানার্সআপ হয়েই মাঠ ছাড়তে হয় শাপলা দলকে, আর অনন্য এই জয়ে উৎসবের চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের ঘরে তোলে শালকী দল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পাশাপাশি পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। মাদকবিরোধী এমন ইতিবাচক আয়োজন কিশোরদের সুস্থ মননে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় মানুষেরা।


More News Of This Category