• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় ৮৯টি হারানো মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করে মালিকদের হস্তান্তর করেছে ৩ এপিবিএন ডিমলায় ‘সার কার্ড’ উদ্যোগ: অনিয়ম রোধ ও প্রকৃত কৃষক শনাক্তে নতুন পদক্ষেপ দিনাজপুরে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত, দিকনির্দেশনা দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা নওগাঁয় কাজীর মোড়ে চাকু দেখিয়ে স্বর্ণের দুল ছিনতাই, জনগণ ও পুলিশের যৌথ চেষ্টায় আটক ৩ গঙ্গাচড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগের দিনও নির্যাতনের অভিযোগ পরিবার গুজব প্রতিরোধ ও তথ্য যাচাইয়ে টেকনাফে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত বেনাপোল বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব পরিবেশ ফেরানোর ঘোষণা দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

গুজব প্রতিরোধ ও তথ্য যাচাইয়ে টেকনাফে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) কক্সবাজার
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের সীমান্তবেষ্টিত টেকনাফে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব রোধ, সঠিক তথ্য যাচাই এবং সর্বস্তরের মানুষের মাঝে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে তরুণদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টায় টেকনাফ উপজেলার হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনের সূচনা হয়। ইয়ুথ লেড ইনিশিয়েটিভ টু চেক ফ্যাক্টস, স্টপ রিউমরস, অ্যান্ড লিভ টুগেদার ইন পিস শীর্ষক বিশেষ এই উদ্যোগটি মূলত ইয়ুথ লেড পিসবিল্ডিং অ্যান্ড সোশ্যাল কোহেসন ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার কর্মসূচির আওতায় বাস্তবায়িত হয়। পুরো কর্মসূচিতে সার্বিক সহায়তা প্রদান করেছে ইউরোপীয় ইউনিয়ন।

সামাজিক জীবনের নানা ক্ষেত্রে ছড়িয়ে থাকা বিভ্রান্তি কাটিয়ে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহ্বানে মুখরিত ছিল এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কমিউনিটি ওয়ার্কিং গ্রুপের সদস্য কেংউমং, রাখাইন সম্প্রদায়ের সভাপতি মংটিঅং, হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন, পিস চ্যাম্পিয়ন আব্দুর রহমান এবং পিস বিল্ডার কাঁকন দাশ। অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ সোহেল ও পিস বিল্ডার কাঁকন দাশ।

 

অনুষ্ঠানে বক্তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে অগণিত তথ্য প্রতিদিন ছড়িয়ে পড়ছে। কোনো তথ্যের সত্যতা যাচাই না করে তা প্রচার করলে সমাজজুড়ে মারাত্মক বিভ্রান্তি ও অনাকাঙ্ক্ষিত সামাজিক উত্তেজনা তৈরি হতে পারে। তাই যেকোনো তথ্য শেয়ার বা প্রচার করার আগে তার সত্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সমাজের বিভিন্ন সম্প্রদায় ও মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ জোর দেন আলোচকরা।

 

তরুণ সমাজকে শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়ার কারিগর হিসেবে গড়ে তোলার এই উদ্যোগে প্রায় দুই শতাধিক ইয়ুথ পিস বিল্ডারসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি অনুষ্ঠান শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য নাশতার ব্যবস্থা করা হয়।

 

কর্মসূচির একদম শেষ পর্বে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় আবেগে আবৃত এই মনোজ্ঞ পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী মোস্তাফিজ এবং শিল্পী মোহাম্মদ রফিক।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ