• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গঙ্গাচড়া থানার অপহরণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ ও র‌্যাব-১০

রফিকুল ইসলাম সাবুল, রংপুর
বুধবার, ১৬ জুলাই, ২০২৫

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১০ এর যৌথ অভিযানে রংপুর জেলার গংগাচড়া থানার অপহরণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার ।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করে জানান যে,বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, ধৃত ১নং আসামী মো: শামীম আহমেদ ভিকটিমকে বিভিন্ন সময়ে প্রেম ভালোবাসার কু-প্রস্তাব দিত। উক্ত বিষয়ে ভিকটিম রাজি না হওয়ায় গত ইং ২৯/০৫/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় ভিকটিম প্রতিদিনের ন্যায় নিজ বাড়ি হতে গংগাচড়া বাজার এলাকায় প্রাইভেট পড়তে বের হলে একইদিন সকাল অনুমান ০৮:৪৫ ঘটিকায় ভিকটিম নিজ বাড়ির উত্তর পূর্ব দিকে এক কিলোমিটার দূরে গিরিয়ার মোড় এলাকাস্থ্য ক্যানেল ব্রিজে পৌঁছালে এজাহারে বর্ণিত ১নং আসামীসহ অজ্ঞাতনামা ২/১ আসামী মিলে ভিকটিমকে সিএনজিযোগে অজ্ঞাতনামা স্থানে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত বিষয়টি ভিকটিমের পরিবার জানতে পারে এবং ভিকটিমের পিতা বাদী হয়ে গংগাচড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২০, তারিখ-১৬/০৬/২০২৫ ইং, ধারা-০৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এর ৭/৩০ তৎসহ ৫০৬ পেনাল কোড।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী এবং র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ইং ১৫/০৭/২০২৫ তারিখ রাত ০৯.৪৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন দনিয়া স্মৃতিধারা আবাসিক এলাকার ওয়ার্ড নং-৬০, রোড নং-৫, প্লট নং-১৮৫১, হোল্ডিং নং-১৮৩ এর বাড়ির ৪র্থ তলার বাসায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া মডেল থানার অপহরণ মামলার ১নং পলাতক আসামী মোঃ শামীম আহমেদ (২২), পিতা- মোঃ জোবায়ের হোসেন, সাং- দক্ষিণ পানাপুকুর, পূর্বপাড়া (বড়বিল), থানা- গংগাচড়া, জেলা- রংপুর’কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category