• সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

ক্ষমতার অপব্যবহারকারী সাবেক ডিপিইও নজরুল ইসলামের বিরুদ্ধে বীরগঞ্জে মানববন্ধন

মোশাররফ হোসেন, বীরগঞ্জ ( দিনাজপুর )
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

১৩ অক্টোবর সকাল ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ক্যাম্পাস শিক্ষা অফিসের সামনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারকারী সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) নজরুল ইসলাম (বর্তমানে রংপুর জেলা শিক্ষা অফিসার) -এর বিরুদ্ধে সুশীল সমাজ ও সচেতন জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরে কর্মরত থাকাকালীন ভূতপূর্ব জেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বীরগঞ্জের মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমকে নিয়মবহির্ভূত, বেআইনিভাবে, বিনা নোটিশে, উপযুক্ত কারণ ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে আক্রোশমূলকভাবে মাত্র ৯ ঘণ্টার মধ্যে সাময়িক বরখাস্ত করেন এবং চাকরিচ্যুতির তৎপরতা অব্যাহত রাখেন। এর পাশাপাশি ষড়যন্ত্রমূলক বিভাগীয় মামলা দিয়ে তাঁকে সীমাহীন হয়রানি করা হয়। ঘটনাটি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে শিক্ষা অধিদপ্তর বিষয়টি আমলে নেয়।

শিক্ষা অধিদপ্তর তদন্তের জন্য ৭ কার্য দিবস উল্লেখ করে সহকারী পরিচালক স্বাক্ষরিত একটি পত্র চলতি বছর ১৬ জানুয়ারি প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক, রংপুরকে প্রদান করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, উদাসীন বিভাগীয় উপ-পরিচালক (চলতি দায়িত্ব) রংপুর মোঃ আজিজুর রহমান ৮ মাস ২৭ দিন কালক্ষেপণ করার পর ১৩ অক্টোবর সোমবার লোক দেখানো তদন্ত করতে এলেও অভিযুক্ত সাবেক ডিপিইও নজরুল ইসলাম তদন্তস্থলে আসেননি। মানববন্ধনে উপস্থিত সচেতন জনতা মনে করেন, তদন্তে ধীরগতি মানেই হচ্ছে অপরাধীকে আড়াল করার ঘৃণ্য প্রয়াস।

অফিসের ভেতরে সুষ্ঠভাবে তদন্ত চললেও অফিসের সামনে চলছিল শিক্ষক হয়রানীর অপরাধে সীমাহীন দুর্নীতিবাজ, ঘুষখোর, স্বেচ্ছাচারী, প্রতিহিংসাপরায়ণ, ডিজিটাল প্রজেক্টর কেলেঙ্কারির হোতা সাবেক দিনাজপুর জেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় সচেতন সুশীল সমাজের মানববন্ধন। ৮ মাস ভোগান্তির পর ইতোমধ্যে সহকারী শিক্ষক রেজাউল করিম মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে বর্তমান জেলা এবং উপজেলা শিক্ষা অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে। সহকারী শিক্ষক রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেছেন মর্মে প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র দাস স্বীকার করেন।

পত্রে অবগত করার পরেও অভিযুক্ত জেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম তদন্ত স্থলে উপস্থিত না হওয়ায় তদন্তকারী কর্মকর্তা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান অসন্তোষ প্রকাশ করেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আশ্বস্ত করেন।

মানববন্ধনে সুশীল সমাজের নেতৃবৃন্দ দুর্নীতিবাজ জেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামসহ জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।


More News Of This Category