• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি বীরগঞ্জে একুশ লাখ টাকার বেশি আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে ডোমারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ঢাক-ঢোল ও উল্লাসে রংপুরের বেতগাড়ীতে পালিত হলো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আনন্দ মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডিমলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালে কম ওজনে ও মান নিয়ে ক্ষোভ বীরগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুব্রত রায় গ্রেপ্তার বিএনপি সমর্থিত চলচ্চিত্র প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের ৬টি সিনেমার সনদ আটকে দেওয়ার অভিযোগ এবং মেঘের আইনি লড়াইয়ের ঘোষণা পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করল পঞ্চগড় খবর

আনন্দ মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: বর্ণাঢ্য আনন্দ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে ডাকবাংলো মাঠে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে নির্ধারিত স্থানে এসে সমবেত হন। পরে সেখান থেকে একটি বড় আনন্দ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাহানী মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে জাতীয় ও দলীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী অংশ নেন।
পরে তাহানী মসজিদ মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু ও আখেরুজ্জামান মিলন, কেন্দ্রীয় প্রচার দলের সহ-সভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ এবং মিজানুর রহমান লুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা, খালেদা জিয়ার গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং তারেক রহমানের নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তারা দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দল ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ