• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুব্রত রায় গ্রেপ্তার বিএনপি সমর্থিত চলচ্চিত্র প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের ৬টি সিনেমার সনদ আটকে দেওয়ার অভিযোগ এবং মেঘের আইনি লড়াইয়ের ঘোষণা পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করল পঞ্চগড় খবর মুন্সিগঞ্জে যৌথ অভিযানে সাপুড়ের মন্ত্র কেন্দ্রিক হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ গ্রেফতার চার বীরগঞ্জে মহানবী (স:)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবা, সম্পত্তি লিখে নিতে মরিয়া মেয়ে! তিস্তার পাড়ে এক প্রতিবাদী কলম: সাংবাদিক রাহেনা বারী আয়না কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী ডিমলায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুশয্যায় জামাল উদ্দিন, অনিয়মের গুরুতর অভিযোগ রংপুরের গঙ্গাচড়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত, ৭ ঘণ্টা অবরুদ্ধ শিক্ষা কর্মকর্তা

বিএনপি সমর্থিত চলচ্চিত্র প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের ৬টি সিনেমার সনদ আটকে দেওয়ার অভিযোগ এবং মেঘের আইনি লড়াইয়ের ঘোষণা

আই জামান চমক, ঢাকা eye jaman chamok, Dhaka
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে এক নজিরবিহীন ষড়যন্ত্র ও অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। তার মালিকানাধীন ও প্রযোজিত ছয়টি চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ আটকে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি একটি বিস্তারিত রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির সাথে তার দীর্ঘদিনের পথচলা এবং অতীতে একাধিক রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও তিনি সরকার বা দলের কাছ থেকে কোনো ধরনের ব্যক্তিগত বা অনৈতিক সুবিধা নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, দেশে বর্তমানে বিএনপি সরকার গঠন করলেও প্রশাসন ও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এখনও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ও বিতর্কিত ব্যক্তিরা অবস্থান করছে। এর ফলেই সরকারের নীতি ও দেশ পরিচালনায় নানাবিধ বিঘ্ন ঘটছে এবং তার ছয়টি চলচ্চিত্রকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশের প্রচলিত বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে ধাপে ধাপে আপিল ও প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিবৃতিতে নিজের রাজনৈতিক অতীত ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে প্রযোজক ও সংগঠক মনজুরুল ইসলাম মেঘ জানান, ২০০৫ থেকে ২০০৮ সময়কালে তিনি ইউনিয়ন ছাত্রদলের নেতা ছিলেন। তৎকালীন বিএনপির স্থানীয় এমপির উপস্থিতিতে নাটিকা পরিচালনা ও অভিনয় করেছেন। বগুড়া সাতমাথায় তার প্রতিষ্ঠিত ‘wnewsbd.com’ নামে উত্তরবঙ্গের প্রথম অনলাইন নিউজ পোর্টালটি তৎকালীন ফ্যাসিস্ট প্রশাসন এবং গোয়েন্দা পুলিশ বন্ধ করে দিয়েছিল। সেই সাথে তিনি একাধিকবার রাজনৈতিক হয়রানি ও সাইবার মামলার শিকার হয়েছেন।
২০১৭ সালে বগুড়া সদর থানা পুলিশ একটি মোটিভেশনাল অনুষ্ঠানের মঞ্চ থেকে তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এর পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আরও ছয়টি রাজনৈতিক মামলা দেওয়া হয় যার মধ্যে পাঁচটিই ছিল তৎকালীন আইসিটি আইনের অধীনে। তিনি আরও উল্লেখ করেন যে, ২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদানের গেজেটে ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছিল। কিন্তু ২০১৭ সালের ওই মিথ্যা মামলাকে ভিত্তি করে ২০২৩ সালে তার নাম গেজেট থেকে বেআইনিভাবে বাতিল করা হয়। কেবল তাই নয়, তার মূল চিত্রনাট্য থেকে নাম মুছে দিয়ে তৎকালীন আওয়ামী সরকারের তিনজন অনুগত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার চরম অন্যায় করা হয়।
২০২৪ সালের জানুয়ারি মাসে ভারত থেকে ফেসবুক লাইভে সরকারের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সরব হওয়ায় দেশে ফেরার পরপরই রাজধানীর ডিবি কার্যালয়ে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে ৩০ জানুয়ারি শাহবাগে একা দাঁড়িয়ে অনিয়মের প্রতিবাদ করার ঘটনা গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি সরাসরি অংশ নেন এবং শারীরিক আঘাতের শিকার হন। তিনি জোর দিয়ে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে বিভিন্ন সুবিধা বা মূল্যায়নের প্রস্তাব দেওয়া হলেও তিনি কোনো প্রকার ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেননি।
বিবৃতিতে তিনি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের চলচ্চিত্র সার্চ কমিটির আহ্বায়ক আল আমিন রাকিব তনয়, জাতীয় চলচ্চিত্র পরামর্শক কমিটির সদস্য নির্দেশক শাহীন সুমন, আহমেদ তেপান্তর এবং এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান ত্যানীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তার ভাষ্যমতে, সুবিধাবাদী এই গোষ্ঠী নানাভাবে নিজেদের আখের গুছিয়েছে এবং পরবর্তীতে এফডিসির স্বাভাবিক সাংস্কৃতিক ও পেশাদার পরিবেশকে বাধাগ্রস্ত করেছে। বিশেষ করে শাহীন সুমন ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক রাজনৈতিক সিন্ডিকেট গড়ে তুলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ধসে দেওয়ার চক্রান্ত করছেন বলে তিনি উল্লেখ করেন।
প্রযোজক মনজুরুল ইসলাম মেঘ বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে একদিনে এক প্রযোজকের ছয়টি চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদের জন্য আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় সমস্ত সরকারি ফি ও এনওসি ফি পরিশোধ করেছিলেন। কিন্তু তার অভিযোগ, সার্টিফিকেশন বোর্ডের একটি চিঠি প্রাপক হিসেবে তার কাছে পৌঁছানোর আগেই শাহীন সুমন ও তার সহযোগীরা অবৈধ উপায়ে তা সংগ্রহ করে সংবাদমাধ্যমে মিথ্যাচার ছড়ায়। উপরন্তু চলচ্চিত্র পরিচালক সমিতির একাংশের সিন্ডিকেট তাকে এবং তার চলচ্চিত্র সংশ্লিষ্টদের হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য গোপন ও বিভ্রান্তি তৈরি করছে।
নিজের পরবর্তী কর্মপরিকল্পনা প্রকাশ করে তিনি জানান, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নিয়ম অনুযায়ী আপিল করবেন। আপিলে ন্যায়বিচার না পেলে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন। তিনি আরও জানান, দেশে যদি স্বাধীনভাবে কাজ করতে বাধা দেওয়া হয়, তবে তিনি আন্তর্জাতিকভাবে সিনেমা প্রযোজনা শুরু করবেন এবং পরবর্তীতে তা আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের দর্শককে প্রদর্শন করবেন। আন্তর্জাতিক স্তরে সিনেমা প্রযোজনার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে বিভিন্ন দেশের ১২ জন চলচ্চিত্র পরিচালকের সাথে তার প্রাথমিক প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলেও তিনি জানান।
সংগঠক মনজুরুল ইসলাম মেঘ বর্তমানে মোরালুক লিমিটেড, সিনেমা কিং লিমিটেড, স্টার বাংলা স্ট্রিম লিমিটেড ও স্টারমুক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক সংগঠনের প্রধান পদমর্যাদায় যুক্ত আছেন। বিবৃতিতে তিনি স্পষ্ট জানান, তিনি ব্যক্তিগত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরোধী নন, বরং দীর্ঘদিনের অনিয়ম, অন্যায়, দুর্নীতি এবং চলচ্চিত্র অঙ্গনের সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছেন। মেধাভিত্তিক মুক্ত চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমা আন্তর্জাতিক অঙ্গন জয় করবে বলেই তিনি বিশ্বাস করেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ