• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুব্রত রায় গ্রেপ্তার বিএনপি সমর্থিত চলচ্চিত্র প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের ৬টি সিনেমার সনদ আটকে দেওয়ার অভিযোগ এবং মেঘের আইনি লড়াইয়ের ঘোষণা পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করল পঞ্চগড় খবর মুন্সিগঞ্জে যৌথ অভিযানে সাপুড়ের মন্ত্র কেন্দ্রিক হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ গ্রেফতার চার বীরগঞ্জে মহানবী (স:)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবা, সম্পত্তি লিখে নিতে মরিয়া মেয়ে! তিস্তার পাড়ে এক প্রতিবাদী কলম: সাংবাদিক রাহেনা বারী আয়না কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী ডিমলায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুশয্যায় জামাল উদ্দিন, অনিয়মের গুরুতর অভিযোগ রংপুরের গঙ্গাচড়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত, ৭ ঘণ্টা অবরুদ্ধ শিক্ষা কর্মকর্তা

বীরগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুব্রত রায় গ্রেপ্তার

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সুব্রত রায় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকায় গত মঙ্গলবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সুব্রত রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাঃ ও হযরত আয়শা রাঃ সম্পর্কে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন। এই পোস্ট ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাধারণ মানুষ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তৌহিদী জনতার ব্যানারে স্থানীয়রা গতকাল বৃহস্পতিবার সকাল এগারটা থেকে দুপুর বারটা পর্যন্ত প্রেমবাজারে বীরগঞ্জ থেকে দেবীগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। আন্দোলনের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
এ ঘটনায় সাধুল্লাপাড়া এলাকার বাসিন্দা মজিবর রহমানের ছেলে মিয়েল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। ওই এজাহারের ভিত্তিতে সাইবার সুরক্ষা আইনের ২৬ এবং ১৫৩ ধারায় ৫(৯)২৬ নম্বর মামলা রুজু করা হয়। মামলা দায়েরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সুব্রত রায়কে গ্রেপ্তার করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সিনিয়র উপপরিদর্শক জাহাঙ্গীর বাদশা রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক রায়হান নবীকে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ