• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল-শারা

সংবাদদাতা:
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন। যা পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর হবে। বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করার তিন মাস পর অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন সিরিয়ার বিদ্রোহে নেতৃত্ব দেওয়া এই নেতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) নথিতে স্বাক্ষর করার সময় আল-শারা বলেন, তিনি আশা করেন যে এই সংবিধান সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে ও অনাচার, নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। সংবিধানের খসড়া কমিটির সদস্য আব্দুলহামিদ আল-আওয়াক বলেন, অস্থায়ী সংবিধানে আগের সংবিধানের কিছু বিষয় রাখা হয়েছে। যেমন রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে ও আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। আল-আওয়াক বলেন, এই নথিতে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। তিনি আরও বলেন, এটি সিরিয়ার নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখবে। এর মনোযোগ থাকবে অন্তর্বর্তীকালীন ন্যায়বিচারের উপর। যার লক্ষ্য পূর্ববর্তী আল-আসাদ সরকারের অধীনে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা। অস্থায়ী সংবিধানের অধীনে যেকোনো অসুবিধা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে আল-আওয়াক বলেন, নির্বাহী ক্ষমতা শুধু প্রেসিডেন্টের হাতে সীমাবদ্ধ থাকবে। এদিকে, স্থায়ী সংবিধান প্রণয়নের জন্য একটি নতুন কমিটি গঠন করা হবে। তবে সেটিতে সিরিয়ার রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীগুলোকে আরও অন্তর্ভুক্ত করবে কিনা তা স্পষ্ট নয়। সোমবার আল-শারা উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর সঙ্গে একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতি ও কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে তাদের সশস্ত্র বাহিনীকে একীভূত করা। সূত্র: আল জাজিরা


এরকম আরও সংবাদ