• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

১১ বছর পর দিগন্ত টিভির সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার

সংবাদদাতা:
শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

দীর্ঘ ১১ বছর পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

টেলিভিশনটির কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) এ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মন্ত্রণালয়। আদেশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনেও (বিটিআরসি) পাঠানো হয়েছে।

গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। নতুন করে দিগন্ত টেলিভিশন চালু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করতেই একত্রিত হন তারা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত শুরু হয়। ৩ শতাধিক মানুষের মৃত্যুর মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন। এরপরই বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।


More News Of This Category