• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

সামাজিক মাধ্যম ও এআইয়ের অপব্যবহার রোধে দেবীগঞ্জে পেশাজীবীদের গোলটেবিল বৈঠক

শেখ ফরিদ, সিনিয়র রিপোর্টার। দেবীগঞ্জ, পঞ্চগড়
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার রোধের উপায় নিয়ে বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেবীগঞ্জ পাবলিক ক্লাবে এই আলোচনার আয়োজন করা হয়, যেখানে সমাজের স্থিতিশীলতা রক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার প্রতিরোধের ওপর জোর দেওয়া হয়।

দেবীগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মী, শিক্ষক, আইনজীবী, ইমাম, পুরোহিত, ব্যবসায়ী, চিকিৎসক ও সমাজসেবকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিয়ে নিজেদের সুচিন্তিত মতামত ও পরামর্শ তুলে ধরেন। ডিজিটাল যুগে তথ্য বিভ্রান্তি, গুজব, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাহীনতা এবং সামাজিক স্থিতিশীলতা ও নৈতিকতার ওপর সামাজিক মাধ্যম ও এআইয়ের অপব্যবহার যে গভীর প্রভাব ফেলছে, তা রোধে সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য ফেক আইডি তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “কেন্দ্রীয় নির্বাহী কমিটি সারা দেশে ৩০০ আসনে প্রার্থীতা ঘোষণার পর বিভিন্ন ফেক আইডি তৈরি করে প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দল, দলের নেতাকর্মী ও প্রার্থীদের সম্পর্কে কুৎসা রটনা করা হচ্ছে। প্রায় ১ লাখ ৩০ হাজার ফেক আইডি তৈরি করা হয়েছে, যা ব্যবহার করে সাধারণ ভোটারদের কাছে প্রার্থীদের বিতর্কিত করার চেষ্টা চলছে।”

তিনি নির্বাচন কমিশনসহ প্রশাসনের কাছে এসব ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান এবং ভোটারদের কাছে এই অপপ্রচারগুলো যেন পরিষ্কার হয়ে যায়, সেই আহ্বান জানান।

আলোচনা চলাকালে বক্তারা উল্লেখ করেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রুখতে সঠিক দিকনির্দেশনা প্রদান, সমাজকে সচেতন করা এবং সুরক্ষিত রাখতে বিভিন্ন পেশাজীবী ও দায়িত্বশীল সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা ও সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রায় ২০০-এর অধিক মানুষ অংশগ্রহণ করেন।


More News Of This Category