• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঢাকা মহানগর উত্তর জিয়ামঞ্চের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদের শুভেচ্ছা ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু

‌সাড়ে ৫ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
সোমবার, ১৪ জুলাই, ২০২৫

জামালপুরে মামলার সাড়ে ৫ বছর পর আইনী লড়ায়ে শিশু ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন ও ফয়জুল করিম হীরা নামের দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত । আরিফ জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ও ফয়জুল করিম হীরা হাসু মিয়ার ছেলে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় পিঙ্গলহাটি গ্রামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পিছনে যায়। এ সময় প্রতিবেশী ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন মেয়েটির মুখ চেপে ধরে বাঁশঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সেখানেই রেখে চলে যায়। পরে ২০২০ সালের ১১ ফ্রেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন শিশুর বাবা মোবারক হোসেন।

 

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলা দায়েরের পর ২০২০ সালের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে দুই অভিযুক্তের উপস্থিতিতে আজ রায় ঘোষণা করা হয়।


More News Of This Category