• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুর জেলা জাপার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

শেরপুর জেলা জাতীয় পার্টির (জাপা) নবগঠিত আহ্বায়ক কমিটির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শনিবার বিকেল ৫ টায় তালুকপাড়া জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সভা আয়োজিত হয়।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আহ্বায়ক মাহমুদুল হক মনি।

এসময় মাহমুদুল হক মনি বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই এবং তাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। তবে তিনি স্বীকার করেন যে সাংগঠনিকভাবে তারা দুর্বল অবস্থানে আছেন, যা খুব দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব। তিনি এখন থেকে নেতাকর্মীদের সাংগঠনিক কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি দৃঢ়তার সাথে বলেন, “আমাদের দল নিবন্ধন হওয়ার পর থেকে এমন কোনো রেকর্ড নেই যে কোনো একটি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আমরা এবারও নির্বাচনে অংশগ্রহণ করব, এতে কোনো ধরনের বাধা দেওয়ার সুযোগ নেই।”

শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য জাহাঙ্গীর আলম, মস্তুফা আলী, কাজি শাহ নেওয়াজ শাহিন, মন্টু মেম্বার, শফিকুল ইসলাম আপন, নুর ভক্ত, মোহাম্মদ জাকির হোসেন, ছোর মাহমুদ, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খলিলুর রহমান খলিল, সদস্য সচিব এনামুল হক, জাতীয় পার্টির পৌর কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক ফারুকুজ্জামান, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, যুব নেতা মুস্তাকিন বিল্লাহ, মোহাম্মদ আর রাফি, মুস্তাফিজুর রহমান পারভেজ, মো. খোয়াজ আলী প্রমুখ।


More News Of This Category