• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

শেরপুরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত ভয়াবহ সহিংসতার প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ অক্টোবর বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান। শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তা ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। ওইদিন নিরীহ মানুষকে হত্যা করে লাশের ওপর নৃত্য করার মাধ্যমে তারা নৃশংসতার নজির স্থাপন করে। বক্তারা অবিলম্বে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবি জানান।

আলোচনা শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


More News Of This Category