• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও আর্থিক সহায়তা প্রদান

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে সম্পদ ও জীবনের ক্ষতি’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।২২ অক্টোবর (বুধবার) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “রজনীগন্ধা”-তে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জি. এম. নাহিদ হোসেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, চেম্বার অব কমার্সের প্রতিনিধি তৌহিদুর রহমান পাপ্পু এবং প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ।

 

অনুষ্ঠানে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিআরটিএ শেরপুর সার্কেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়াও মোটরসাইকেল চালকদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।


More News Of This Category