• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

শার্শার পল্লীতে ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

রফিকুল ইসলাম। বেনাপোল, যশোর
বুধবার, ২৫ জুন, ২০২৫

যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম হোসেন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো সাতজন। মঙ্গলবার (২৪) শে জুন দুপুর ২ টার সময় উপজেলার শার্শা টু কাশিপুর সড়কের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিম উপজেলার বনমন্দরতলা গ্রামের রবিউল ইসলামমের ছেলে। আহতদের মধ্যে পারভীনা (৪৮ ),সাথী (৩২ ), খাইরুন্নেসা (৫৫,) ডলি( ৩৮) ও সুফিয়া খাতুন সহ আরো অজ্ঞাত দুজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ইজিবাইক, এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪৯৫ ৫৬ )সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুছরে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে চিকিৎসার জন্য নেওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তানজিম কে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে অজ্ঞাত বাইক চালককে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম কে এম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গৌড় পাড়া ফাড়ি পুলিশ ঘটনার স্থল গিয়ে ট্রাক ও ইজিবাইকটি জব্দ করেছে। এ সময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে বলে জানান।


More News Of This Category