• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমনিরহাট জেলার হাতিবান্ধা হতে পিস্তল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ) রংপুর
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

র‍্যাব-১৩ এবং র‍্যাব-০৪ এর যৌথ অভিযানে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক রায়ফুল ইসলাম ওরফে পিস্তল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

 

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম একজন অটোরিক্সা চালক। ভিকটিম নিখোঁজ হওয়ার দুইদিন পর গত ২০ আগস্ট ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার পূর্বদিকে জনৈক আব্দুর রশিদ মাস্টারের মাছের প্রজেক্ট এর পূর্ব পার্শ্বে সতী নদীর পশ্চিম তীরে ভিকটিমের লাশ পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫৫/৩৬১, তারিখ-২০/০৮/২০২৫, ধারা- ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড -১৮৬০।

 

বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে ঘটনাটি র‍্যাব-১৩, সিপিএসসি এর নজরে আসলে তারা অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে।এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর ও সদর কোম্পানি, র‍্যাব-০৪, মিরপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল বিকাল ০৩.৩০ ঘটিকায় ঢাকা মহানগর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী মোঃ মাহফুজার রহমান মামুন (৪২), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং- উত্তর দলগ্রাম, থানা- কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ।


More News Of This Category