• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরে খলেয়ায় চওড়াপাড়া রাস্তার ইটের সলিং কাজ উদ্ভোদন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবিউল হক লিটন

জিয়ারুল ইসলাম জিয়াম, রংপুর
বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫


অবশেষে অবসান হলো দীর্ঘদিনের ভোগান্তির। রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চওড়াপাড়া রাস্তায় ইটের সলিং কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল, বুধবার (৪ জুন), চওড়াপাড়া সায়বালী-এর বাড়ি থেকে লতিফ-এর দোকান পর্যন্ত এই রাস্তার ইটের সলিং কাজের শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবিউল হক লিটন।

দীর্ঘদিন ধরে চরম বেহাল দশায় থাকা এই রাস্তাটি বর্ষাকালে কর্দমাক্ত হয়ে উঠতো, যা স্থানীয়দের জন্য চলাচলে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবিউল হক লিটন জানান, নির্বাচনের সময় তিনি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বিজয়ী হলে এই রাস্তাটি নির্মাণ করে দেবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি রাস্তাটি নির্মাণ কাজ শুরু করায় এলাকাবাসী এখন অত্যন্ত আনন্দিত। তাদের আর কাদাপানিতে মাখামাখি হয়ে চলাচল করতে হবে না।

এলাকাবাসীর উচ্ছ্বাস প্রকাশ করে একজন বাসিন্দা সংবাদমাধ্যমকে বলেন, “চেয়ারম্যান সাহেব প্রথম শ্রেণীর ইট দিয়ে রাস্তাটি তৈরি করে দিলেন। আমরা খুবই খুশি। এখন আর আমাদের হাঁটু সমান কাদাপানি দিয়ে চলাচল করতে হবে না।” ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবিউল হক লিটন আরও বলেন, তার ওয়ার্ডের বাকি উন্নয়ন কাজগুলোও তিনি দ্রুত শেষ করার চেষ্টা করবেন। এই উদ্যোগ নিঃসন্দেহে চওড়াপাড়া এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



More News Of This Category