• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরের ছয়টি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। দলীয় চেয়ারম্যান ও মহাসচিব মহোদয়ের অনুমোদনে এ তালিকা প্রকাশ করা হয়।
মনোনীত প্রার্থীরা হলেন—
রংপুর-১ (গঙ্গাচড়া): ব্যারিস্টার মো. মঞ্জুম আলী
রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ): আনিসুর ইসলাম মন্ডল
রংপুর-৩ (সদর): জিএম কাদের
রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা): আবু নাসের মাহাবুবুর রহমান
রংপুর-৫ (মিঠাপুকুর): ফখরুল আলম জাহাঙ্গীর
রংপুর-৬ (পীরগঞ্জ): নূরে আলম যাদু

বিশেষ করে রংপুর-১ আসনে লাঙ্গল মার্কার প্রার্থী হিসেবে ব্যারিস্টার মো. মঞ্জুম আলীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায় জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব, সাবেক মেয়র , রংপুর জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ রংপুর-১ আসনের সকল ভোটার ভাই-বোনদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জাতীয় পার্টির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মনোনীত প্রার্থীদের নেতৃত্বে রংপুর জেলার ছয়টি আসনেই দল শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং জনগণের ভোটে বিজয় অর্জন করবে।


More News Of This Category