• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিঠাপুকুরে ডিবির অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানকালে দুর্গাপুর গ্রামের সঞ্জু মিয়া ও সজীব মিয়ার বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরের পূর্ব পাশ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাদা পলিথিন মোড়ানো অবস্থায় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই ভাইকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আটকরা হলেন, সঞ্জু মিয়া (২৮) ও সজীব মিয়া (২৬)। তারা দুজনেই রমজান আলীর ছেলে এবং মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
পরে উদ্ধারকৃত আলামতসহ আটক দুজনকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category