• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

বেতগাড়ীতে বদলের হাওয়া, আওয়ামীলীগ ছেড়ে বিএনপিতে ১২ নেতা

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ) রংপুর।
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নে বুধবার রাতটি যেন রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা। পরিচিত মুখ, পরিচিত নাম—যারা দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেই নেতারাই এবার ভিন্ন পতাকার নিচে দাঁড়ালেন।

বেতগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোহাইমিন ইসলাম মারুফের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১২ জন নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। ফুলের তোড়ায় সাজানো সেই মুহূর্তে রাজনৈতিক পরিচয়ের বদলের সঙ্গে বদলে যেতে দেখা যায় অনেক পুরনো সমীকরণও।

গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলীর উপস্থিতিতে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন রংপুর-১ আসনের বিএনপি সদস্য পদপ্রার্থী মোকাররম হোসেন সুজনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে গত ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের সব ধরনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন এই নেতারা। সেই ঘোষণার পর বুধবারের যোগদান যেন তারই আনুষ্ঠানিক পরিণতি।

অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, গণতন্ত্রে বিশ্বাসী মানুষদের জন্য দল সবসময় উন্মুক্ত। মতের ভিন্নতা থাকলেও লক্ষ্য এক—দেশ ও মানুষের এগিয়ে যাওয়া।

বেতগাড়ীর রাজনীতিতে এই যোগদান তাই শুধু দলবদল নয়, এটি সময়ের ইঙ্গিত—যেখানে রাজনীতি নতুন করে পথ খুঁজছে।


More News Of This Category