• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিএসএফের মারধরে বাংলাদেশি কৃষকের মৃত্যু, জামায়াতের নিন্দা

সংবাদদাতা:
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে অন্যায়ভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত থেকে গত ৭ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশি কৃষক বারিকুল ইসলাম নিজ জমিতে সেচ দিতে গেলে বিএসএফ তাকে অন্যায়ভাবে আটক করে পিটিয়ে হত্যা করেছে। আমরা বিএসএফের এ উসকানিমূলক ও আক্রমণাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার পরে ওই এলাকার বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় বিএসএফ প্রায়ই বাংলাদেশ সীমান্তে এভাবে বাংলাদেশিদের হত্যা করে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। দেশবাসী মনে করে, এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ আনুষ্ঠানিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত।

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি নিরপরাধ লোকদের অন্যায়ভাবে ধরে নিয়ে হত্যার মত ঘৃণ্য উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সীমান্ত এলাকার কৃষকসহ সব শ্রেণিপেশার মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’


More News Of This Category