• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

পীরগঞ্জে র‌্যাবের অভিযানে প্রায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

রংপুরের পীরগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে প্রায় ৭ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. শফিকুল ইসলাম (৩৮)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের মৃত নবিজ উদ্দিন ও সুফিয়া বেগমের ছেলে।

 

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী চারমাথা রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে শফিকুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে সিটের ভেতর বিশেষ কায়দায় রাখা নীল রঙের পলিথিনে মোড়ানো ৬.৯৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। সে মাদক পরিবহনে অভিনব কৌশল ব্যবহার করত।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১৩।


More News Of This Category