• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে ডিবির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়ারি গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রংপুর এর পীরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ জন অনলাইন ক্যাসিনো জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইনে জুয়া পরিচালনার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়-এর তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ সোহেল রানা ও এসআই আমিত পার্থ সরকার-এর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার (১৯ মে) ভোর ৪টা ৫৪ মিনিটে পীরগঞ্জ থানাধীন ১২নং মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদ্রাসা মোড় সংলগ্ন একটি বাড়ি থেকে ৮ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, ১৩টি স্মার্টফোন ও ২৬টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃতরা অনলাইন ক্যাসিনো জুয়াসহ বিভিন্ন সাইবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং একটি বড় চক্র গড়ে তোলার চেষ্টা করছিল।
গ্রেফতারকৃতরা হলেন– জাকারিয়া ইসলাম জিম (২২), জাহিদ হাসান (১৮), আরিফ বিল্লাহ, আল মাসুদ শেখ (২৭), সুজন চন্দ্র সাহা (২৩), হাদিউল আলম (৩০), জিশান মন্ডল (২২) ও রাব্বি প্রধান (২৪)। তাদের সকলের বাড়ি পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২১/২২/২৪/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩২, তারিখ ১৯ মে ২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আরও এক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category