• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী

পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিবাদ, বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন।

মোশাররফ হোসেন। বীরগঞ্জ, দিনাজপুর
সোমবার, ২৬ মে, ২০২৫

বীরগঞ্জে পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিবাদে প্রাণনাশের হুমকিতে বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই।

২৬ মে’২০২৫ সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবে গোলাপগঞ্জ হাট চান্দিনায় বসবাসকারী আলহাজ্ব নুরুল হকের ছোট ছেলে দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, আমরা স্ব স্ব পরিবার পরিজন নিয়ে পাশাপাশি বসবাস এবং পৃথক পৃথক ব্যবসা করি।

 

আমার সহোদর বড় ভাই মোশারফ হোসেন এক বছর পুর্বে ৭ লাখ টাকা স্বাক্ষীগনের উপস্থিতিতে হাওলাত অর্থাৎ কর্জ নেয়।

 

হাওলাত নেয়া ৭ লাখ টাকা দিচ্ছি দিব বলে কাল ক্ষেপন করে চলেছে। আমার পাওনা টাকা দিচ্ছে না।

 

বিষয়টি আমার বোন-ভগ্নিপতি, আত্মীয় স্বজন, এলাকার স্থানীয় সুনামধন্য ব্যক্তিবর্গ অনেকে অবগত আছেন।

 

পাওনা টা দিচ্ছেই না বরং টাকা চাইতে গেলে আমাকে গালমন্দ, মারপিট, জখম করার একাধিক ঘটনা ঘটেছে। হত্যা করার হুমকি দিচ্ছে।

 

সম্প্রতি পরিস্থিতি বেসামাল এবং পারিবারিক কলহ ভয়াবহ আকার ধারন করায় ২৩ মে’২০২৫ বীরগঞ্জ থানায় ১০৭৯ নম্বর সাধারণ ডাইরী করি।

 

ফলে ২৫ মে’২০২৫ দুপুরে আমার ভাই মোশারফ ক্ষিপ্ত হয়ে ভাবী ইয়াসমিনসহ বেশ কয়েকজন লাঠিসোটা দা, কুড়াল, ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির দিকে অগ্রসর হয়, আমাদের উপর আক্রমন চালানোর চেষ্টা করে কিন্তু প্রতিবেশীদের বাধার মুখে পিছু হঠতে বাধ্য হয়।

 

প্রতিপক্ষ আমার ভাই মোশারফ হোসেন একজন প্রতারক, ঠক, হিংসুটে, মিথ্যুক, নারী নির্যাতনকারী, মামলাবাজ।

 

চাতুরতার মাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা আনয়ন করেছে, আমাকে উচ্ছেদ করে সমুদয় সম্পত্তির মালিক হওয়ার দিবাস্বপ্ন দেখছে, যা কখনো বাস্তবায়ন করা সহজ ও সম্ভব নয়।

 

দেলোয়ার হোসেন জানান বর্তমান পরিস্থিতি চরম আকার ধারণ করেছে যে কোনো মুহূর্তে আমিসহ আমার পরিবারকে খুন যখন হত্যা করতে পারে মর্মে আশঙ্কা করছি। তাই আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন সঙ্গে ছিলেন তার বড় বোন নুর নাহার, ভগ্নিপতি আব্দুল মালেক সহ প্রতিবেশীরা।


More News Of This Category