• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

পঞ্চগড় পৌরসভায় পরিচ্ছন্ন কর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বুধবার সকালে স্থানীয় সরকার বিভাগের উদ্দ্যোগে ও পঞ্চগড় পৌরসভার আয়োজনে পৌর ভবনের সভাকক্ষে কর্মরত অনিয়মিত কর্মচারীদের (পরিছন্নতা কাজে নিয়োজিত) তিন দিনের প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কর্মীদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্ববোধ ও সুষ্ঠুভাবে অফিস পরিচালনার ক্ষেত্রে উৎসাহিত করা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পঞ্চগড় পৌরসভার পৌর প্রশাসক সীমা শারমিন। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, কোর্স সমন্বয়ক ও সেনেটারি ইন্সপেক্টর হুমায়ুন কবির সহ পৌরসভার কর্মরত কর্মচারীরা।

এই প্রশিক্ষণ কোর্সগুলোতে সাধারণত কর্মী ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ সহ নানা ধরনের দায়িত্ব ও কর্তব্যের সঠিক ভাবে পালনে উৎসাহিত করা হয়।

এর আগে গত সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রথম এবং দ্বিতীয় ব্যাচে ৭৮ জন অফিস স্টাফ নিয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। মঙ্গলবার দুপুরে তৃতীয় ব্যাচে ৪৯ জন পরিচ্ছন্ন কর্মী ও বুধবার সকালে চতুর্থ ব্যাচে ৪৯ জন পরিচ্ছন্নতা কর্মী প্রশিক্ষণে অংশগ্রহণের মধ্য দিয়েই এই তিন দিনের অনুষ্ঠানের সমাপনী হয়। সমাপনী অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category