• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধন: ফেসবুকে পোস্টের পাশাপাশি সবাইকে বৃক্ষরোপণের আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর শিরোনাম-১:  শিরোনাম-২: সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান আটক, গাইবান্ধায় র‍্যাবের জালে তিন কারবারি রংপুরে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ অটোরিকশার দুই যাত্রী আটক হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে দুইজন গ্রেফতার সুনামগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী কবি রেজাউল করিম ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে রিপোর্ট আটকে রাখার অভিযোগ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, করলেন চাকুরীর ব্যবস্থা ডোমারে টানটান উত্তেজনার নারী ফুটবল প্রীতি ম্যাচে ট্রাইবেকারে বগুড়া দলের জয় ঠাকুরগাঁওয়ে বসতঘর থেকে ৩৫৩ বোতল ফেনসিডিলসহ দম্পতি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার ডোমারে দিনব্যাপী হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন

ধর্ষকের জামিন, ধর্ষিতা বিপাকে : আসামির বিদেশে পালিয়ে যাওয়ার আশংকা

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

 বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জাকারিয়া বিন হোসেন বিগত ২৬ ডিসেম্বর ২০২৪ এ রামপুরা থানায় দায়ের করা মামলা নং ২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণে অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়। তদন্ত শেষ না হতেই জামিনে মুক্তি পেয়েছে। এতে বাদী নিরাপত্তা হীনতায় ভুগছে। বাদী’র নাম সামাজিক কারণে উল্লেখ করা হলো না।

  অভিযুক্ত আসামি জাকারিয়া প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণ করলে  ধর্ষিতা নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা রুজু করে।

 ১৩ জানুয়ারি ২০২৫ এ মালিবাগ সিআইডিতে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য আসামীর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।  তার এক আত্মীয় উর্ধ্বতন কর্মকর্তা প্রভাব খাটিয়ে  ধর্ষণের মামলায় গ্রেফতারকৃত আসামিকে জামিনে মুক্তি পেতে সাহায্য করেন বলে অভিযোগ রয়েছে।

প্রভাব খাটিয়ে জামিনে মুক্ত করা ধর্ষকের পিতা- মাতা বর্তমানে কানাডায় অবস্থান করছে। ধর্ষকের পাসপোর্ট ও মোবাইল আলামত হিসেবে রামপুরা থানা মামলার তদন্তকারী কর্মকর্তা জব্দ করেছে।


More News Of This Category