• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

দেবীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে গত ৭ ই আগস্ট দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার দ্রুত বিচার, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্টীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে দেবীগঞ্জ উপজেলার সম্মিলিত সাংবাদিক সমাজ।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, “পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।
মানববন্ধনে বক্তারা আরো বলেন,সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আয়োজিত এই মানববন্ধনে সাংবাদিক সিরাতুল মুস্তাকিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন— দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু,উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ রায়,সাধারণ সম্পাদক নাজমুস শাকিব মুন,বাংলাদেশ প্রেসক্লাবের দেবীগঞ্জ শাখার আহবায়ক আতাউর রহমান বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সচিব এনামুল হক দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোবারক হোসেন হ্যাপি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া সহ বিভিন্ন সাংবাদিক সংগঠণের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ ও ছাত্রসমাজ।
পরে মানববন্ধন শেষে বিভিন্ন নির্যাতনে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা ও বিগত দিন গুলোতে বিভিন্ন ভাবে হত্যায় নিহত সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করেন দেবীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শেখ ফরিদ।


More News Of This Category