• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেবীগঞ্জে জামায়াতের অভিযোগে উত্তাল রাজনীতির মাঠ: বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের হুঙ্কার

লালন সরকার, দেবিগঞ্জ ( পঞ্চগড় )
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর দায়ের করা “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আয়োজিত এই মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি দেবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত যে অভিযোগ দিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসাপূর্ণ। তারা অভিযোগটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বিএনপি নেতাদের অভিযোগ, জামায়াতে ইসলামী একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। তারা বলেন, যারা একসময় স্বাধীনতাবিরোধীদের সহযোগী ছিল, তারাই এখন বিএনপিকে মিথ্যা মামলায় জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

উল্লেখ্য, ১৩ অক্টোবর রাতে চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘটিত একটি ঘটনার জেরে জামায়াতে ইসলামীর চেংঠী ইউনিয়ন সভাপতি মো. আবু বক্কর দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে বিএনপির চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিকে প্রধান আসামি করে আরও ১৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৫০–৬০ জনকেও আসামি করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিএনপি অভিযোগটি মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে যাতে কেউ মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়।


More News Of This Category