• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডোমারে “স্পন্দন” একাডেমী আয়োজিত ২দিন ব্যাপী আন্তঃ সাংস্কৃতিক প্রতিযোগিতা

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “স্পন্দন” আবৃতি ও নৃত্য একাডেমী’র ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী আন্তঃ সাংস্কৃতিক প্রতিযোগিতা সুস্ট ভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে প্রথম দিন সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী ও পরিচালক মোঃ ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পন্দন একাডেমীর সভাপতি কোহিনুর ইসলাম। অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার মহিলা ড্রিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক নাজিরা আক্তার ফেরদৌসী, এ্যাড. মালা জেসমিন, বিশিষ্ট সংগীত শিল্পী একে আজাদ, মাহাবুবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিন শনিবার নৃত্য ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অতিথি হিসাবে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নৃত্য কলা বিভাগের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, রংপুর মিলেনিয়াম স্টার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের নৃত্য শিল্পী ও পরিচালক জাকির হোসেন বাবু, খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নৃত্য শিল্পী ও পরিচালক রাব্বি আল কাউসার রাজু, পঞ্চগড় শিশু একাডেমির নৃত্য শিল্পী ও পরিচালক সুমন হাসান, বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী ও পরিচালক আনিস রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে আবৃতি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিচারক হিসাবে প্রভাষক দুলাল চন্দ্র রায়, প্রিন্স চাকলাদার, ওমর ফারুক অর্পণ দ্বায়িত্ব পালন করেন। কর্তৃপক্ষ জানান, সকল প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিল্পীদের মাঝে আগামী শনিবার আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদান করা হবে।


More News Of This Category