• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

ডোমারে রাস্তা সংস্কারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নীলফামারীর ডোমারে সোনারায় ইউনিয়নের ধরনীগঞ্জ বাঁেশর পুল হতে ডুগডুগির হাট পর্যন্ত রাস্তার কাজ দীর্ঘদিন যাবত বন্ধ থাকার বর্ষা মৌসুমে কাঁদা পানি জমে পথচারীদের চরম দূর্ভোগের শিকার হতে হয়।
উক্ত রাস্তার কাজ দ্রæত সংস্কারের দাবীতে পানি ও কাঁদার উপড়ে দাঁড়িয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ২ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর টিম সেখানে গিয়ে দ্রæত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রæতি দিলে কর্মসূচি সমাপ্ত করেন তারা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলার সোনারায় ইউনিয়নের দরগাপাড়া ও ডুকডুগির হাটের মধ্যসড়কে শত শত মানুষের অংশগ্রহনে এ কর্মসূচি পালন করা হয়। মাওঃ দেলোয়ার হোসের সভাপতিত্বে গোলাম মোস্তফা লিটন, মাওঃ মাহামুদুল হাসান, ইয়াছিন আলী, জিয়াউল কবির লিটন, গোলাম রাব্বানীসহ অনেকে বক্তব্য রাখেন। এরআগে দরগাপাড়া সড়কের প্রায় আধা কিলোমিটার রাস্তায় কাঁদা পানিতে হেটে রেলঘুন্টির পাশের্^ বিক্ষোভ করেন তারা। সংবাদ পেয়ে নীলফামারী কমান্ডের দ্বায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর টিম সেখানে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রæত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রæতি দিলে কর্মসূচি সমাপ্ত করা হয়। আগামী ৭২ঘন্টার মধ্যে রাস্তার কাজ শুরু না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।


More News Of This Category