• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন

ডোমারে পৌর বিএনপি’র গণ সংযোগ ও লিফলেট বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার উদ্যোগে পাড়ায় ও মহল্লায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা এবং ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে এই নির্বাচনী প্রচার, গণ সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু এবং সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলীর নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডোমার পৌর এলাকার গোডাউন পাড়া এবং ছোটরাউতা প্রশিকা পাড়া এলাকায় দলীয় নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

এ সময় পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন শামিম, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক হাচানুর রহমান রিমুনসহ বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই এই কর্মসূচি পালন করা হবে। নেত্রীবৃন্দ ডোমার-ডিমলা নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


More News Of This Category