• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন

ডোমারে একই রাতে ৩টি সেচপাম্প চুরি, গ্রেফতার ১

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলায় একই রাতে তিনটি সেচপাম্প চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হরিহরা গ্রামে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, হরিহরা গ্রামের বর্গাচাষী হারুন ইসলাম ঐ এলাকায় ৫ হর্সের দুটি এবং ৩ হর্সের একটি মোট তিনটি সেচপাম্প স্থাপন করে নিজের জমি সহ অন্যের জমিতে পানি সরবরাহ করতেন, যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। গত ২ অক্টোবর রাতে জমিতে পানি দিয়ে হারুন বাড়ি চলে যান। পরদিন ৩ অক্টোবর সকালে সেচপাম্পের ঘর খুলে তিনি দেখেন, তিনটি সেচপাম্পই চুরি হয়ে গেছে।

চুরির কারণে এলাকার শত শত একর জমিতে লাগানো ধানের রোপা নষ্ট হওয়ার পথে। এই সময় জমিতে সেচের পানি দিতে না পারলে কৃষি খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ভুক্তভোগী কৃষকরা। বর্তমানে ধানে ফুল ধরা শুরু হয়েছে, এই গুরুত্বপূর্ণ সময়ে পানি না পেলে ধানের ব্যাপক ক্ষতি হবে বলে এলাকাবাসীর অভিযোগ।

কৃষক হারুন অনেক খোঁজাখুঁজির পর লোক মারফতে ফোন কলের মাধ্যমে চোর চক্রের সন্ধান পান। সেই ফোনের কলের সূত্র ধরে কৌশলে গত ৬ অক্টোবর পশ্চিম হরিণচড়া এলাকার আল আমিনের ছেলে মনোয়ার হোসেন (৩১) কে আটক করে এলাকাবাসী থানায় সোপর্দ করে।

এ বিষয়ে হারুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মনোয়ারসহ খয়বর আলীর ছেলে ইব্রাহীম এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। ডোমার থানার পুলিশ মনোয়ারকে জেলার বিজ্ঞ আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। চোর চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


More News Of This Category